আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই ব্রাত্য শোয়েব মালিক। কবে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৪২ বছর বয়সী অলরাউন্ডার যেন পাকিস্তানের জার্সিতে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
পাকিস্তানের জার্সিতে মালিক সবশেষ খেলেছেন ২০২১ এর নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর আর পরা হয়নি পাকিস্তানের জার্সি। স্থানীয় এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মালিককে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘বছরের পর বছর ধরে খেলতে পেরে খুশি। পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই।’
আইপিএল বাদে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পরিচিত মুখ মালিক। এ বছর বিপিএল, পিএসএল—দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা উপভোগ করছেন ৪২ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি এরই মধ্যে দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছি। লিগ ক্রিকেট খেলে সময়টা উপভোগ করছি। সুযোগ পেলে সেটা লুফে নেওয়ার চেষ্টা করব।’
১৯৯৯ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত ২২ বছর পাকিস্তানের জার্সিতে খেলেছেন মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৬ ম্যাচ খেলে ৩৩.৯০ গড়ে করেছেন ১১৮৬৭ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬১ ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ঠিকই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে এখনো বিদায় বলেননি তিনি। পাকিস্তানের জার্সিতে আর টি-টোয়েন্টিতে খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরে তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি তো আগেই বলেছি যে কোনো আগ্রহ নেই আমার (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা)। সব ধরনের ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণা দেব।’
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের। বিপিএল, আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর পদচারণা রয়েছে। গেইল, মালিক—স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁরা দুজনই ১৩ হাজার রানের গন্ডি পেরিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৫৪২ ম্যাচ খেলে মালিক করেছেন ১৩৩৬০ রান।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে