পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করেছেন নাঈম হাসান। এই অভিজ্ঞ ক্রিকেটারের চোট কি তবে গুরুতর, পারবেন তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে?
মুশফিককে ফিল্ডিংয়ে না দেখে এমন চিন্তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে জেগে ওঠা স্বাভাবিক। যদিও বিসিবির সূত্রে জানা গেছে, মুশফিক খেলার জন্য ফিট আছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছিলেন ১৯১ রানের অসাধারণ এক ইনিংস। হাতে তুলেছিলেন ম্যাচসেরা পুরস্কার।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারে ঘটে বিপত্তি। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েছিলেন মুশফিক। বলের নাগাল পাননি, উল্টো আঘাত পেয়েছেন ডান কাঁধে। বল চলে যায় সীমানায়। কাঁধে হাত দিয়ে কিছু সময় মাটিতে শুয়ে থাকেন মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও ও সতীর্থরা।
প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা সুবিধাজনক ছিল না মুশফিকের। মাঠ ছাড়েন বাঁহাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন মির হামজার দারুণ এক বলে। করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে এরই মধ্যে তাঁরা তুলেছেন ৪২ রান। জাকির হাসান ৩১, সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। দারুণ শুরুর মধ্যেই আলোক স্বল্পতার কারণে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়, এরপর নামে বৃষ্টি। ফিট মুশফিককে পাওয়া নিয়েও থাকছে শঙ্কা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে