
হিন্দু ধর্মাবলম্বীদের দোলপূর্ণিমা আজ। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা সাড়ম্বরে পালন করছেন এই উৎসব। দোলপূর্ণিমাকে আবার হোলি উৎসবও বলা হয়। বাংলাদেশের লিটন দাস পরিবারের সঙ্গে উদযাপন করছেন দোল উৎসব।
দোলযাত্রার উৎসব উদযাপনের ছবি লিটন আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, লিটন ও তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস আবিরের একটি ডালা ধরে আছেন। দুজনের মুখ আবিরের রঙে রঙিন। স্ত্রী সঞ্চিতার গালে আবির লাগিয়ে দিয়েছেন লিটন। বাংলাদেশের ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ক্যাপশন দিয়েছেন, ‘প্রিয়জন ও আশেপাশের মানুষদের সঙ্গে হোলি উৎসব উদযাপন করুন। আমাদের বাচ্চা ও সবার জন্য পৃথিবীটা আনন্দময় করে তুলুন।’ লিটনের এই পোস্টে অনেকে ‘হ্যাপি হোলি’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে লিটন সবশেষ ম্যাচ খেলেছেন ১০ মার্চ। বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে ৬০ রান করেছেন তিনি। এই ম্যাচে গুলশানের প্রতিপক্ষ ছিল অগ্রণী ব্যাংক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিটন যখন দল পাচ্ছিলেন না, তখন তাঁর (লিটন) চিন্তা দূর করলেন তামিম ইকবাল। এই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের (এমএসসি) অধিনায়ক হওয়ার পাশাপাশি গুলশানের পৃষ্ঠপোষক তামিম।
এ বছরের ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটনকে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন রাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন তিনি। সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে রেকর্ডবই তছনছ হয়েছিল। পরের দিন ড্রাফট থেকে লিটনকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে