২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে প্রত্যাশিতভাবে বেশির ভাগ ক্রিকেটারই দল পেয়েছেন। তবে অন্যবারের মতো এবারও কিছু নাম রয়েছে, যাঁরা বিপিএলের ১১তম সংস্করণে দল পাননি।
বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়া যেন কিছুটা অবাক হওয়ার মতো। অবাক হওয়াটাও স্বাভাবিক, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে দল পাওয়া হলো না তাঁর। ২০২১ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি রুবেলের।
সর্বশেষ বিপিএলে রুবেলের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। তিন ম্যাচে সব মিলিয়ে করেছেন ৫ ওভার, রান দিয়েছেন ৭২। ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৪, বিপরীতে ছিলেন উইকেটশূন্য।
আগের বারের পারফরম্যান্সে রুবেলের ক্যারিয়ারে পড়েছে নেতিবাচক প্রভাব। তারপরও যেটা আগে কখনো হয়নি—প্রথমবার দল না পাওয়ায় রুবেলের কণ্ঠে বিস্ময়ের সুর, ‘আমার ক্যারিয়ারে কখনো হয়নি (দল না পাওয়া)। গত বিপিএলটা আমার ভালো যায়নি বলে দল পাব না, আমি খুব অবাক হয়েছি। এমন কিছু খেলোয়াড় দল পেয়েছে, অথচ আমি দল পাইনি, অবাকই হয়েছি। বুঝলাম না কোনো সিন্ডিকেট হয়েছে কি না।’
রুবেল ছাড়াও সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী দল পাননি এবার। গতবার বিপিএলের মাঝপথে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল মুমিনুল হককে। এই বাঁহাতি ব্যাটারকেও এবার নেয়নি কোনো দল।
ফজলে মাহমুদ রাব্বিও রংপুরের হয়ে খেলেছিলেন গতবার। এই বাঁহাতি ব্যাটারও দল পাননি এবার। এই তালিকায় আছেন সাদমান ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানারাও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে