ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে লিটন দাস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ কলকাতার একাদশে নেই লিটন।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। কলকাতার চার বিদেশির কোটা পূর্ণ হওয়ায় জায়গা হয়নি লিটনের। জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ভিসা-এই চার বিদেশি আজ খেলছেন কলকাতার একাদশে।
এবারের আইপিএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ এপ্রিল অরুণ জেটলিতে খেলেছিল কলকাতা। এই ম্যাচে ৪ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। আর লিটনের কাছে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে শেখার মঞ্চ। গত ৯ এপ্রিল বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে কাজে দেবে।’ যদি লিটন সুযোগ পান, তাহলে তাঁকে আইপিএলে চাপমুক্ত খেলার পরামর্শ দিয়েছেন। আর এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ।
এই নিয়ে ২০২৩ আইপিএলে অষ্টম ম্যাচ খেলছে কলকাতা। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে কলকাতা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে