
বাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
শেখ জায়েদ স্টেডিয়ামে পড়ন্ত বিকেলে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থেকেছেন। কিন্তু তাঁর এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি। আবুধাবি টি-টেনের চলতি মৌসুমে এবার সাকিবের দল হেরেছে ৩১ রানে।
১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙল সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থেমে যায় দলটির ইনিংস। বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নিয়েছেন ২ উইকেট। ২ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাটিং পাওয়া আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন সাকিব। আজমানের ওপেনার শেভন দানিয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। বাংলা টাইগার্স অধিনায়ক ২ ওভার বোলিংয়ে খরচ করেন ১৭ রান।
প্রথম দুই ম্যাচ হেরে এবারের আবুধাবি টি-টেন শুরু করেছিল বাংলা টাইগার্স। সেখান থেকে টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। জয়ের ধারায় থাকা টাইগার্স আজ আবার হেরে বসল। ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট এখন সাকিবের দলের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে