
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির ফিফটি, ফাহিমা খাতুন ও মুরশিদা খাতুনের কার্যকর দুই ইনিংসে চড়ে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয় বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি সিরিজে সেই ভুলগুলো শুধরে রানে ফেরার চেষ্টাই ছিল তাঁদের লক্ষ্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১২৬ রান তুলেছে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক জ্যোতি।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ে বাংলাদেশ। এই ম্যাচেও শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই সোফি মোলিনা গোল্ডেন ডাকে ফেরান ওপেনার দিলারা আক্তারকে। পরের ওভারে ৩ নম্বরে নামা সোবহানা মোস্তারিও ফেরেন রানের খাতা খোলার আগে।
তবে তৃতীয় উইকেটে মুরশিদা ও জ্যোতি শুরুর বিপর্যয় দারুণভাবে সামলে নেন। দুজনে গড়েন ৫৭ বলে ৫৭ রানের অসাধারণ এক জুটি। ১১তম ওভারে মুরশিদাকে ফিরিয়ে পেসার জর্জিয়া ওয়ারেহ্যাস ভাঙেন জুটি। ২৭ বলে ২০ রান আসে মুরশিদার ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে ফাহিমাকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৬০ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েন জ্যোতি, যার কল্যাণে বাংলাদেশের স্কোর পৌঁছে যায় ১২৬ রানে। ৬৪ বলে ৭ চারের বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি। ২১ বলে ২৭ রান করে শেষ ওভারে আউট হন ফাহিমা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোলিনা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে