
বাংলাদেশ নারী দলের ব্যাটাররা ডট বল বেশি খেলেন—এ নিয়ে প্রায় সময়ই শোনা যায় সমালোচনা। যার ফলে একের পর এক ম্যাচ হেরে বসে বাংলাদেশ। দলটির ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক এক্ষেত্রে উদাহরণ হিসেবে তারকা ব্যাটারদের নাম উল্লেখ করেছেন।
বুধবার রেকর্ড গড়া জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল গতকাল বিশ্রামে কাটিয়েছে। তবে আজ সকাল থেকেই তারা প্রস্তুতিতে ফিরেছে। দলীয় অনুশীলনে দেখা গেছে খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস আর ফুরফুরে ভাব। আগামীকাল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন ব্যাটিং কোচ ফারুক। ডট বল প্রসঙ্গে ব্যাটিং কোচ বলেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়াটা স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে শেবাগ বা ওয়ার্নারের মতো মারকাটারি ব্যাটিং হবে, সেটা ঠিক নয়। মাঝে মাঝে আমাদের দলে পূজারার মতো ধৈর্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ মাস পর ফিরেছেন শারমিন আকতার সুপ্তা। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ৪ রানের জন্য মিস করলেও ব্যাটিং করেছেন ১০০-এর বেশি স্ট্রাইকরেটে। ৮৯ বলে করেছেন ৯৬ রান। সুপ্তার ব্যাটিং নিয়ে ফারুক বলেন, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব অভিযোগ ছিল, সেগুলো এখন অনেকটাই কেটে গেছে। শারমিন আকতার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছরের আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপকে আরও গভীর করেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
মিরপুরে বুধবার প্রথম ওয়ানডেতে ২৬ চার ও ১ ছয়ে ৪ উইকেটে ২৫২ রান বাংলাদেশ করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। তাতে বাংলাদেশ ভেঙেছে তাদের পুরোনো রেকর্ড। গত বছরের ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে