
২০২৪ আইপিএলে এরই মধ্যে হয়ে গেছে ১৫ ম্যাচ। টুর্নামেন্ট চলবে ২৬ মে পর্যন্ত। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যেই চলবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। আইপিএল থাকায় নিউজিল্যান্ড মূল দলের ৯ ক্রিকেটারকে পাবে না বলে জানা গেছে।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গত রাতে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। পাকিস্তান সফরে ১৫ সদস্যের দলে নেই মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ের মতো তারকারা। কারণ তাঁরা যে সবাই ব্যস্ত ২০২৪ আইপিএল নিয়ে। যে স্যান্টনার সচরাচর টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন, তাঁর পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলের কাঁধে এবার নেতৃত্বভার। ২০২৩ সালের মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি মাইকেল ব্রেসওয়েলকে। চোটের কারণে খেলা হয়নি বিশ্বকাপও।
এক বছরের বেশি সময় পর ফেরা ব্রেসওয়েলকে নিয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলস। ওয়েলস বলেন, ‘মাইকেল (ব্রেসওয়েল) অনেক লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিল। তাকে ক্রিকেটে ফিরতে দেখে রোমাঞ্চিত আমি। অ্যাচিলিসের চোট পাওয়ার পর সে যে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ফিরেছে, সেটা তার কঠোর পরিশ্রমেরই ফল। সে খুবই সম্মানিত নেতা। ওয়েলিংটন, নিউজিল্যান্ড ‘এ’, নিউজিল্যান্ড একাদশের হয়ে তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তাতে আমরা মনে করি সে পাকিস্তানে দলকে নেতৃত্ব দিতে পারবে।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে চমক টিম রবিনসন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তাঁর অভিষেক হয়নি। তবে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ সুপার স্ম্যাশে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রবিনসন। ওয়েলিংটনের জার্সিতে ৫৯, ৬০ গড় ও ১৮৭.৪২ স্ট্রাইকরেটে করেন ২৯৮ রান, যার মধ্যে রয়েছে ওটাগোর বিপক্ষে ৬৪ বলে ১৩৯ রানের ইনিংস। টি-টোয়েন্টি সিরিজে আরও আছেন জিমি নিশাম, উইল ও’রুর্কি, জশ ক্লার্কসনের মতো ক্রিকেটাররা। রুর্কির ওয়ানডে ও টেস্টে অভিষেক হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। নিশাম নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে প্রায় দুই বছর। ক্লার্কসন নিউজিল্যান্ডের জার্সিতে এরই মধ্যে তিন টি-টোয়েন্টি খেলেছেন।
১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ২০, ২১, ২৫ ও ২৭ এপ্রিল হবে বাকি চার টি-টোয়েন্টি। সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে রাওয়ালপিন্ডিতে। শেষ দুই টি-টোয়েন্টি হবে লাহোরে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দল
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে