
মাইকেল নেসারের ক্ষেত্রে ব্যাপারটা যেন একটু অন্যরকম। যেকোনো সিরিজে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রায়ই তিনি থাকেন। তবে একাদশে খেলার সুযোগ পাননা বললেই চলে। তাঁকে নিয়েই এবার নিউজিল্যান্ডে যাচ্ছে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গত রাতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স আর সহ অধিনায়ক থাকছেন স্টিভ স্মিথ। কামিন্সের নেতৃত্বাধীন দলে আছেন নেসার। যেখানে ২০১৮ সালে ওয়ানডে দিয়ে নেসারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। ৬ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার এই পেসার খেলেছেন দুই টেস্ট। দুটো টেস্টই খেলেছেন অ্যাডিলেডে। একটি ২০২১ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। পরেরটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ২০২২-এর ডিসেম্বরে। দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নেসার নিয়েছেন ৭ উইকেট।
টেস্ট তেমন খেলা না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে পরিচিত মুখ নেসার। কুইন্সল্যান্ডের হয়ে ২০২৩-২৪ শেফিল্ড শিল্ড মৌসুমে ৫০.৩৩ গড়ে নেন ৯ উইকেট। তাঁর (নেসার) সুযোগ পাওয়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘তার ধারাবাহিক পারফরম্যান্সে মাইকেল নেসার যে আরেকটা সুযোগ পেয়েছে, তা দেখে ভালো লাগছে।’
অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডেভিড ওয়ার্নারের টেস্ট থেকে অবসরের পর উইন্ডিজ সিরিজে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে নামেন স্মিথ। তিন ও চার নম্বরে ব্যাটিং করেন মারনাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন। এরা সবাই থাকছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। বলা যায় কিউইদের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তেমন বড় কোনো চমক নেই বললেই চলে। গ্রিনের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি। পেস আক্রমণে কামিন্সের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড। স্পিন আক্রমণে থাকছেন নাথান লায়ন। রিজার্ভ ব্যাটার হিসেবে জায়গা ধরে রেখেছেন ম্যাট রেনশ।
২৯ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ৮ মার্চ ক্রাইস্টচার্চে হবে দুই দলের সিরিজের দ্বিতীয় টেস্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, মিচেল স্টার্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে