চলতে থাকা গুঞ্জনকে সত্যি করে টি-টোয়েন্টির পর গতকাল ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার বিষয়টি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। তবে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়তে চাননি কোহলি। তাই তাঁকে জোর করেই সরাতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
সংবাদ সংস্থা পিটিআই বলছে, পদত্যাগ করার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল বিসিসিআই। তবে কোহলি দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না। তাই অনেকটা জোর করেই তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
কোহলিকে এভাবে সরিয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিসিসিআইকে এমন সিদ্ধান্তের জন্য এক হাত নিয়েছেন। কেউ কেউ পরিসংখ্যান টেনে এনেও কোহলির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন।
এর আগে বুধবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক টুইট বার্তায় অধিনায়ক বদলের বিষয়টি নিশ্চিত করে। লিখেছে, সর্বভারতীয় জ্যেষ্ঠ নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোহিত শর্মাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হলো। এখন থেকে তিনি দলকে এগিয়ে নেবেন।
অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দুজন। কোহলি যথারীতি থাকছেন টেস্ট দলের নেতা হিসেবে। আর ওয়ানডে সিরিজে দায়িত্ব সামলাবেন রোহিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর এই সংস্করণে রোহিতকে স্থায়ী অধিনায়ক করা হয়।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৩৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৪৪ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে