জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হংকং ক্রিকেট দলের অধিনায়ক আইজাজ খান। একটি বিমা সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগে গত পরশু নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। আইজাজের বিরুদ্ধে তিন মিলিয়ন হংকং ডলার (প্রায় সাড়ে তিন কোটি টাকা) জালিয়াতির অভিযোগ উঠেছে। নিজেকে শারীরিকভাবে অক্ষম বলে বিমা কোম্পানির কাছ থেকে এই টাকা দাবি করেছিলেন তিনি।
জানা গেছে, হংকং জাতীয় দলের অধিনায়ক আইজাজ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে আহত হয়ে বিমা সংস্থার কাছে অর্থ দাবি করেছিলেন। সংস্থাটির কাছে জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে অক্ষম। এরপরই ওই বিমা সংস্থা আইজাজ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। তদন্তে নামে পুলিশ।
তদন্তে জানা গেছে, আইজাজ খান ওই বিমা সংস্থার কাছে তিনি অক্ষম বলে অর্থ দাবি করেন। ক্ষতিপূরণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ আনে ওই বিমা সংস্থা। এরপরই তাঁকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আইজাজের। ২০১৯ সালে হংকং জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন আইজাজ। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে