মুশফিকুর রহিমের সেঞ্চুরির সঙ্গে চার ফিফটি, রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৫৬৫ রানে। পাকিস্তানের পাহাড়সম (৪৪৮ /৬) রান টপকে ১১৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৫ সালে খুলনায় করেছিল ৫৫৫ রান। সব মিলিয়ে লাল বলে তৃতীয় সেরা ইনিংস।
গতকালের ৫ উইকেটে ৩১৬ রান থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ দল। বাকি ৫ উইকেটে আজ যোগ করেছে ২৪৯ রান। দিনের শুরুতেই অতিথিরা হারায় লিটন দাসের উইকেট। যে নাসিম শাহের ওপর তাণ্ডব চালিয়ে ফিফটি করেছেন গতকাল, তাঁর বলেই উইকেট বিড়িয়ে দিয়েছেন।
১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান। ব্যাট ছুঁয়ে বল যায় পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৫৬ রানে ফেরেন লিটন। ভাঙে ষষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে ১১৪ রানের জুটি।
৩৩২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে মুশফিকের আরেকটি দারুণ জুটি। শতরানের জুটি গড়ে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিও তুলে নেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৬ উইকেটে ৩৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনও নির্বিঘ্নে কাটিয়ে দেন মিরাজ-মুশফিক।
মুশফিক হাঁটছিলেন ডাবল সেঞ্চুরির পথে, মিরাজ তুলে নেন সপ্তম টেস্ট ফিফটি। দলকে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিক। কিন্তু সেঞ্চুরি পরও যেন আক্ষেপ থেকে গেল এই উইকেটরক্ষক-ব্যাটারের। ইনিংসের ১৫৭ তম ওভারে মোহাম্মদ আলীর বল বুঝে উঠতে পারেননি। স্কয়ার কাট করতে গিয়ে ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক রিজওয়ানের হাতে।
১৯১ রানে থামে মুশফিকের ইনিংস। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। ৩৪১ বলের ইনিংসে মেরেছেন ২২টি চার ও একটি ছক্কা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা ইনিংস এটি। ২০১৫ সালে সাকিব আল হাসান খেলেছিলেন ২০৬ রানের ইনিংস।
মোহাম্মদের আঘাতে শুধু মুশফিকই আক্ষেপে পোড়েননি, গতকাল সেঞ্চুরি বঞ্চিত করেছেন ওপেনার সাদমান ইসলামকেও। অসাধারণ এক বলে ৯৩ রানে বোল্ড করেছিলেন এই বাঁহাতি ব্যাটারকে।
মুশফিক আউট হয়ের সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে ভাঙে ১৯৬ রানের জুটি। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন হাসান মাহমুদ। তাঁকে আউট করে ‘বেবি সেলিবরেশন’ করলেন শাহিন শাহ আফ্রিদি। মাঠ থেকেই শুনলেন পাকিস্তানে তাঁর স্ত্রী আনশা আফ্রিদি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
ব্যাট চালাতে থাকেন মিরাজ। কিন্তু ১৭৯ বলে ৭৭ রানেই তাঁকেও থামিয়েছেন শাহিন। ইনিংসে ছিল ৬টি চার। ২২ রানে শরীফুল ইসলাম আউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৩ টি,২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে