
খেলার টিকিট কিনতে গিয়ে ভোগান্তি নতুন কিছু নয়। আগে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হলেও গত কয়েক বছর ধরে সেটিও বন্ধ। তবে কদিন আগেই বিসিবি জানিয়েছিল আয়ারল্যান্ড সিরিজ থেকেই পাওয়া যাবে অনলাইন টিকিট।
সে কথাই রাখছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি জানিয়েছেন।
আগামী ১৮ মার্চ সিলেটে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে। তাতে নির্ধারিত বুথ ছাড়া বিসিবি অনলাইনের মাধ্যমেও টিকিট বিক্রি করবে। অনলাইনে টিকিট বিক্রয়ের ঘোষণা আসলেও কীভাবে, কোন প্রক্রিয়ায় সেটি করা হবে তার বিস্তারিত বিসিবি জানায়নি। আজ-কালকের মধ্যেই এ ব্যাপারে সব সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা।
জানা গেছে, নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই বিসিবি অনলাইনে টিকিট বিক্রি করবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অস্থায়ী বুথেও কিছু টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে। যারা অনলাইনে টিকিট কিনবেন তাদের অবশ্য নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে। বিসিবির গেটগুলোতে স্ক্যানার মেশিন না থাকাতেই মূলত এই সিস্টেমে যেতে হচ্ছে। তবে বিসিবি থেকে জানা গেছে, আস্তে আস্তে এই প্রক্রিয়ার উন্নতি হবে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে