
অনেকেই পাকিস্তানকে পেস বোলারদের আঁতুড়ঘর বলেন। সেটিও নিশ্চয়ই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা হালের শাহিন আফ্রিদিদের দেখেই। সে ঐতিহ্যের ধারক হতে প্রতিভার আলো জ্বালছেন অনেকেই। তাঁদের একজন ২৪ বছর বয়সী আকিফ জাভেদও। উমর গুল, জুনাইদ খান, শাহিন আফ্রিদির মতো বেড়ে উঠেছেন পাকিস্তানের খাইবার পাখতুনেই। সদ্য শেষ হওয়া বিপিএলে আলো ছড়িয়ে দেশে ফিরেই আকিফের ডাক পড়ল চলমান ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান দলে।
হারিস রউফের চোটে কপাল খুলল উদীয়মান পেসার আকিফের। পিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া হারিসের চোট গুরুতর নয়, চ্যাম্পিয়নস ট্রফির আগ পর্যন্ত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঝুঁকি তো একটা থেকেই যায়, হারিস ফিট না হলে? এ জন্যই আকিফকেই প্রস্তুত রাখছে তারা।
বড় মঞ্চে খেলতে ঘরোয়া ক্রিকেটের পর এবার আকিফকে প্রমাণ করতে হবে আন্তর্জাতিক সার্কিটে—ত্রিদেশীয় সিরিজেই। ২০২৪-২৫ বিপিএলে যে দক্ষতা দেখিয়েছেন, তাঁর কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশাই করতে পারে টিম ম্যানেজমেন্ট। রংপুর রাইডার্সের হয়ে ৬.৮৯ ইকোনমিতে ১১ ম্যাচে আকিফের শিকার ২০ উইকেট, বোলিং গড় ১৪.৩০। গতি ও সুইংয়ের দুর্দান্ত সমন্বয়ে হারিসের মতো মাঝের ওভারে কার্যকরী হতে পারেন আকিফ।
আকিফের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৫২ উইকেট, ৩০ লিস্ট ‘এ’ ম্যাচে ৩৩ উইকেট, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ৮৪ উইকেট, ইকোনমি ৮.২৩। হারিসের মতো মাঝের ওভারে কার্যকর ভূমিকা রাখতে পারেন আকিফ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে