
গত বছর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি উঁচিয়ে স্মরণীয় এক উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। আজ সেই শিরোপা জয়ের বছরপূর্তি যাচ্ছে। মেসি ও তাঁর দলের সেই উদ্যাপন গতকাল দুবাইয়ে আবারও স্মরণ করিয়ে দিলেন মাহফুজুর রহমান রাব্বিরা।
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের পর ট্রফি নিয়ে লা আলবিসেলেস্তেদের মতো উচ্ছ্বাসে মাতেন রাব্বি-শিবলিরা। আজ ঢাকায় পা রেখে শিরোপা হাতে এলএমটেনের সেই বিশ্বকাপ উদ্যাপন আবারও করলেন যুব দলের অধিনায়ক রাব্বি।
কিন্তু যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের সমর্থক রাব্বি যেন ভুলেই গেলেন আর্জেন্টিনার মেসিকে যে অনুকরণ করছেন তিনি! তা-ই নয়, জয়ের দিন (গতকাল) রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাকি আর্জেন্টিনার অধিনায়কের মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছেন দুবাইয়ে।
তবে মেসির সেই উদ্যাপন কেন করেছেন সেটিও পরিষ্কার করলেন রাব্বি। মূলত এই উদ্যাপনই নাকি উজ্জীবিত করেছে তাঁর দলকে, ‘আমি নিজেও ব্রাজিল সমর্থন করি। আসলে মেসির মতো উদ্যাপন করার কারণ হচ্ছে, এই উদ্যাপন আমার দল খুব বেশি উপভোগ করে। এই জন্য এই উদ্যাপন। দলের সবাই চাঙা থাকে।’ আর ট্রফি নিয়ে ঘুমানো প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুমিয়েছি)। এই ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে।’
২০১৯ যুব এশিয়া কাপে ফাইনালে উঠেও ভারতের কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গে হয় বাংলাদেশ যুবাদের। এবার যেন সেরকম কিছু না হয়, এ জন্য পরিকল্পনা করে বাংলাদেশের প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও আগে থেকেই। রাব্বি বললেন, ‘প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টার করেছি। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ ও সতীর্থদের, তারা সমর্থন না করলে এই অর্জন আসত না। একজন খেলোয়াড় হিসেবে আমার ৬ মাসে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল যে, এশিয়া কাপটা বাংলাদেশে আসেনি, নিয়ে আসতে পারলে বড় একটা প্রাপ্তি হবে।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৫ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে