
দুবাইয়ে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ৫০ ওভার ব্যাটিং তো অনেক দূরের কথা, স্কোরবোর্ডে ২০০ এমনকি ১৫০ রানও তুলতে পারেনি পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে ১১৭ রান করতে হবে বাংলাদেশকে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্ট জুড়ে ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা ভালো করছে। দুবাইয়ে আজ সেমিফাইনালেও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ করেছে দুর্দান্ত বোলিং। ফিল্ডিংটাও হয়েছে চমৎকার। আক্রমণাত্মক বাংলাদেশের বিপক্ষে ১১৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট যেমন হারাতে থাকে পাকিস্তান, তেমনি রান তোলার গতিও থাকে কম। ২.৩ ওভারে ২ উইকেটে ৭ রানে পরিণত হয় পাকিস্তান। উসমান খান, শাহজাইব খান দুই ওপেনারই ডাক মেরেছেন। শুরুতেই চাপে পড়া পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্ব নেন মোহাম্মদ রিয়াজউল্লাহ ও সাদ বাইগ। তৃতীয় উইকেটে তারা গড়েন ৪২ রানের জুটি। ১৫তম ওভারের তৃতীয় বলে বাইগকে ফিরিয়ে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন।
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বাইগ ৪১ বলে ৩ চারে করেন ১৮ রান। এখান থেকে ধস নামে তাদের ইনিংসে। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ফারহান ইউসাফ ও ফাহাম উল হক গড়েন ৩৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দলটি। ৩ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।
ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন ইউসাফ। মিডল অর্ডার ব্যাটার ৩২ বলের ইনিংসে ৩ ছক্কা ও ১ চার মারেন। বাংলাদেশের সেরা বোলার ইমন ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ৭ ওভার বোলিং করেছেন। মেডেন দিয়েছেন এক ওভার। মারুফ মৃধা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দেবাশিষ সরকার দেবা ও আল ফাহাদ। দুটি রান আউট হয়েছে পাকিস্তানের ইনিংসে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে