
গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের র্যাঙ্কিংয়ে এটি ক্যারিয়ারসেরা অবস্থানও তাঁর। আজ আইসিসির র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আবারও সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তালিকায় চার নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন মিরাজ। ৫০ ওভারের সংস্করণেও এটি তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।
গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স ছাপ পড়ে র্যাঙ্কিংয়ে। উঠেছিলেন ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে ১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২ রান। এই সুবাদে চার থেকে এবার উঠলেন ৩ নম্বরে।
নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ টপকে এ বাঁহাতি স্পিনার উঠলেন শীর্ষে। তিনধাপ এগিয়ে ১৮ নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ৩০ নম্বরে তাওহীদ হৃদয়।
হ্যারি ব্রুককে দুই নম্বরে নামিয়ে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জো রুট। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে আছেন বাবর আজমই। তিন ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আছেন তালিকায় ৩০ নম্বরে।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১৭ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে