ম্যাচ শেষেও উত্তেজনা থামল না। শ্বাসরুদ্ধকর টাইয়ের পর উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেন হারমানপ্রীত কৌর। জেতা ম্যাচ হাত ফসকে যাওয়ায় আম্পায়ারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় অধিনায়ক। হারমানপ্রীত জানিয়েছেন, এমন আম্পায়ারিংয়ে তিনি বিস্মিত।
হারমানপ্রীতের এমন ক্ষুব্ধ আচরণ নিয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে। ভারতীয় অধিনায়কের কথার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জ্যোতি জানিয়েছেন, হারমানপ্রীত কথাটা আরেকটু ভালোভাবে বলতে পারতেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এটা পুরোপুরি বলব, ও (হারমানপ্রীত) যেটা বলেছে সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু না। আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে ও আরেকটু ভালোভাবে বলতে পারত। যেটা আমার কাছে মনে হয়, ও যা করেছে সেটা ওর ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলা উচিত হবে না।’
আম্পায়ার নিয়ে ম্যাচ শেষে হারমানপ্রীত বলেছেন, ‘আমি মনে করি, অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে, ক্রিকেট ছাড়াও। যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু...আমরা সামনে যখন বাংলাদেশে আসব, নিশ্চিত করে আসতে হবে—এই ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদের খেলতে হবে।’
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাঁক বদলের গল্প ছিল। স্মৃতি মান্ধানার ক্যাচ মিসের পর ম্যাচ ভারতের অনুকূলে ছিল। কিন্তু ৪০ ওভারের পরে ভারতের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দশম উইকেটে ভারতের যখন জয়ের জন্য ৯ রান দরকার, ১১ নম্বরে নামা মেঘনা সিং ৪ মেরে ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলেন। কিন্তু ৪৯ ওভারের দ্বিতীয় বলে জেমিমা রদ্রিগেজ ১ রান নিয়ে ম্যাচ ড্র করলেও তৃতীয় বলে মেঘনাকে ফিরিয়ে ম্যাচ টাই করে জ্যোতিরা। এতে করে সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে