২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান-এ খবর তো অনেক পুরোনো। তবে আইসিসির ইভেন্টটি পাকিস্তানে হবে কি না, সেটা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। খোদ আইসিসিও স্পষ্ট কোনো তথ্য দেয়নি এখনো।
আইসিসি এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জুলাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ইভেন্টটি।টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তিন ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভেন্যুগুলোর সংস্কার কাজ জোর কদমে শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির প্রস্তুতি দেখে আইসিসি সন্তুষ্ট। প্রস্তাবিত তিন ভেন্যুর কাজ টুর্নামেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) শুরুর আগে শেষ হবে বলে পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির বোর্ড মেম্বারদের আশ্বস্ত করেছেন। আইসিসির সবশেষ বোর্ড সভায় সেটা প্রেজেন্টেশন আকারে দেখিয়েছেন নাকভি।
নাকভি আইসিসির বোর্ড সদ্যসদের পাকিস্তান সফর করতেও আহ্বান জানিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পাকিস্তান কীভাবে প্রস্তুত হচ্ছে, সেটা দেখতে বলেছেন পিসিবি সভাপতি। তবে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সফর করবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষা করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
সংযুক্ত আরব আমিরাতে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ২ অক্টোবর দুবাইয়ে যখন আইসিসি ব্রিফিং করেছিল, তখনই প্রশ্ন উঠেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানিয়েছিলেন, পাকিস্তানেই হবে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। অ্যালার্ডিস তখন দাবি করেছিলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে উল্লেখ করেছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী।
ভারতীয় দল যদি পাকিস্তান সফরে না যায়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে কদিন আগে বলেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড থম্পসন। এক্ষেত্রে সদ্য নিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন থম্পসন। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেন খেলে, সেজন্য অভিনব এক প্রস্তাব দেয় পিসিবি। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে ভারতীয় দলের শঙ্কা থাকলে প্রতি ম্যাচ শেষে ক্রিকেটারদের (ভারতীয়) ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থার কথা নাকি বিসিসিআইকে বলেছে পিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছিল।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে