সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ঋষভ পন্ত। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে দেরাদুনের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখন্ডের রুরকি শহরের কাছে আজ ভোরে দুর্ঘটনার শিকার হয়েছেন পন্ত। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনায় পড়েছেন বলে জানিয়েছে উত্তরাখন্ড পুলিশ। এনডিটিভির বরাত দিয়ে উত্তরাখন্ডের পুলিশ জেনারেল অশোক কুমার বললেন, ‘ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনার শিকার হয়েছেন। রুরকির কাছে মোহাম্মদপুর জাট এলাকায় দুর্ঘটনা ঘটেছে। পন্তের বক্তব্যমতে, গাড়ি চালানো অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং রাস্তার ডিভাইডারের সঙ্গে লেগে গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে রুরকি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে এখন তাঁকে নেওয়া হয়েছে দেরাদুনে।’
পন্তের জরুরি চিকিৎসা করেছিলেন সুশীল নাগর। সুশীল জানিয়েছেন, পন্তের কপালে বাম চোখের ওপরে একটা ক্ষত হয়েছে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং পিঠে অনেকটা কেটে গেছে। আশার কথা শোনা গেছে প্রথম এক্স-রে করার পর। কোনো হাঁড় ভেঙে যায়নি। এমনকি গাড়িতে আগুন ধরার পরেও পন্তের শরীরের কোথাও পুড়ে যায়নি। চোটের অবস্থা কতটা ভয়াবহ তা পরে জানা যাবে। দেরাদুনের হাসপাতালে এমআরআই করা হবে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের।
দুর্ঘটনায় পড়া পন্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভিভিএস লক্ষণ। ভারতীয় এই সাবেক ব্যাটার তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাই ঋষভ পন্তের জন্য প্রার্থনা করুন। সৌভাগ্যবশত সে শঙ্কামুক্ত। ঋষভ পন্তের দ্রুত আরোগ্য কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৫ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে