এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়ার শেষ ম্যাচে বাকি দুই সংস্করণে দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তবে সে সুযোগ জুটল না কোহলির কপালে। গতকাল এক প্রকার হুট করেই তাঁকে সরিয়ে ওয়ানডেতে রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা জানায় বিসিসিআই।
কোহলিকে এমন অকস্মাৎ অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরেশোরে। টি-টোয়েন্টি নেতৃত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাড়েন তিনি। তবে ওয়ানডের ব্যাপারটা ঘটল সম্পূর্ণ বিপরীতভাবে। তবে ব্যাপারটা পরিষ্কার করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেছেন, বিসিসিআই বিরাটকে অনুরোধ করেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে এটার সঙ্গে একমত হয়নি। তখন নির্বাচকেরা ভাবলেন, সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা অধিনায়কের দরকার নেই।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোহলি যে একমত ছিলেন সেটা এখন অনেকটাই পরিষ্কার। সৌরভের কথার আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পদত্যাগ করার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল বিসিসিআই। তবে দায়িত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাই অনেকটা জোর করেই তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ভারও উঠল রোহিতের কাঁধে। টেস্টে আগের মতোই দায়িত্ব সামলাবেন কোহলি। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২০১৬ সালের পর আবার দুই অধিনায়কের যুগে প্রবেশ করবে ভারত। ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর সব সংস্করণে নেতৃত্ব দিয়ে আসছিলেন কোহলি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে