‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মর্তুজা যেন এই চরিত্রের প্রতিচ্ছবি। তাঁর নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স তো দারুণ খেলছেই, মাশরাফি নিজেও আছেন দুর্দান্ত ছন্দে। বিপিএলের এই দুর্দান্ত মাশরাফিকে জাতীয় দলে দেখতে চান মোহাম্মদ আশরাফুল।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন মাশরাফি। ৬.৭৫ ইকোনমি ও ১৫ বোলিং গড়ে নিয়েছেন ৯ উইকেট। ওয়াহাব রিয়াজের পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। আর ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সিলেট।
মাশরাফির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ আশরাফুল। পারফরম্যান্সের জাতীয় দলের দরজা মাশরাফির জন্য এখনো খোলা রয়েছে বলে তিনি মনে করছেন। মিরপুরে সাংবাদিকদের আশরাফুল বলেছেন, ‘মাশরাফির যা পারফরম্যান্স তাতে অবশ্যই তার জাতীয় দলে খেলা উচিত। তরুণ ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করলে উইকেট, ইকোনমি রেট সবদিক থেকেই মাশরাফি সেরা। সে (মাশরাফি) জাতীয় দলে খেলবে কি না তা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ তাতে সে সহজেই সুযোগ পাবে।’
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সমীহ-জাগানিয়া দলে পরিণত হয়েছিল মাশরাফির নেতৃত্বেই। তাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৮৮ ওয়ানডে, ২৮ টি-টোয়েন্টি ও ১ টেস্ট। তিন সংস্করণে ১১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ জেতে ৬১ ম্যাচে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ ম্যাচ জয়ের গৌরব অর্জন করেন তিনি। ২০২০ এ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির সর্বশেষ ম্যাচ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে