দেশকে ভালোবেসে নিজের নামটাই বদলে ফেলেছিলেন আসগর আফগান। বংশীয় পদবি স্টানিকজাই সরিয়ে দেশের নামে মিলিয়ে নিজের নাম দিয়েছিলেন আসগর আফগান। এবার সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক এই আফগানিস্তান অধিনায়ক।
নামিবিয়ার বিপক্ষে কাল নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন আসগর। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আফগান নিজেই দিয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাঁর অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আফগানের। পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক। আর ২০১৮ সালে হয়েছিল টেস্ট অভিষেক। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবসর নিতে বেছে নিলেন বিশ্বকাপের মঞ্চ। ১১৪ ওয়ানডেতে প্রায় ২৫ গড়ে করেছেন ২৪২৪ রান। ৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৫১ আর ৬ টেস্টে করেন ৪৪০ রান।
আফগান দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ক্যারিয়ারজুড়ে একাধিকবার তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেও অধিনায়ক ছিলেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে