বিরাট কোহলির সঙ্গে হরহামেশাই তুলনা হয় বাবর আজমের। যে কারণে তাঁকে কিং (রাজা) বলে ডেকে থাকেন পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা। কিন্তু এমন ডাক শুনতে বেশ অপছন্দই করেন বাবর। তাই অনুরোধ করলেন তাঁকে যেন রাজা হিসেবে সম্বোধন না করা হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ৩৫৫ রান তাড়া করে গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠে পাকিস্তান। করাচিতে যদিও ৯১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে অধিনায়ক মোহম্মদ রিজওয়ান ও আগা সালমানের সেঞ্চুরিতে পথটা সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য। ম্যাচ শেষ করে ৬ উইকেটের জয় নিয়ে। ব্যাট হাতে তেমন অবদান রাখতে না পারলেও স্মরণীয় এক জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন বাবর। তখনই সাংবাদিকরা তাঁকে রাজা বলে সম্বোধন করেন।
বাবর বলেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকা বন্ধ করুন। আমি রাজা নই, আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি। আমার ভূমিকাটা এখন নতুন।’ সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম অতোটা ধারাবাহিক নয়। ব্যাট হাতে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ এশিয়া কাপে নেপালের বিপক্ষে। চলমান ত্রিদেশীয় সিরিজে ২ ম্যাচে কেবল ৩৩ রান করেন তিনি। তবে ফর্ম নিয়ে খুব একটা ভাবছেন না বাবর। আগামীকাল ফাইনালে জ্বলে উঠতে চান নিউজিল্যান্ডের বিপক্ষে।
তিনি বলেন, ‘আমি আগে যা কিছু করেছি, তা এখন অতীত। প্রতিটি ম্যাচই নতুন এক চ্যালেঞ্জ নিয়ে আসে। আমাকে অবশ্যই ভবিষ্যৎ ও বর্তমানের দিকে নজর দিতে হবে। দলের একটা পরিকল্পনা আছে এবং আমি সেখানেই অটল আছি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪২ মিনিট আগে