পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী। ইমরান খানের এর চেয়েও বড় পরিচয়, তিনি পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক। মাঠের খেলায় হৃদয় ভাঙলে কতটা কষ্ট লাগে, সেটা তো তারও ভালো জানা।
সুপার টুয়েলভের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেবারিটও ছিল বাবর আজমের দল। ব্যাটিংয়ে ১৭৬ রান তোলার পর ম্যাচের নিয়ন্ত্রণটাও ছিল পাকিস্তানিদের হাতে। কিন্তু মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ধ্বংসযজ্ঞে শেষ পর্যন্ত ফাইনাল আর খেলা হলো না ২০০৯ টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের।
শেষ চারে হারে পর বাবর আজমদের মনে কী বয়ে চলছে সেটা ভালোই জানা ইমরান খানে। তর্কাতীতভাবে পাকিস্তানের সেরা অধিনায়ক তিনি। মাঠে নিজের হৃদয় ভাঙার অভিজ্ঞতা থেকেই বাবর-রিজওয়ানদের সান্ত্বনা দিচ্ছেন ইমরান। টুইটারে পাকিস্তান প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাবর আজম আর তাঁর দলকে বলছি: আমি জানি তোমাদের মনে এখন কী চলছে। তোমাদের মতো আমিও মাঠে এমন দুঃখ পেয়েছি। তবে তোমরা যা করেছ, জয়ের পর যে বিনয় দেখিয়েছ সে জন্য তোমাদের গর্ব করা উচিত।’
দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটা দলবল নিয়ে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের হারে কষ্ট পেলেও অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানাতেও ভুল করেননি ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে