
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই। কিন্তু রোহিত অবসরের কোনো ঘোষণা দেননি। উল্টো সাফ জানিয়ে দেন, অবসর নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়।
এবার রোহিতের সঙ্গেই যেন সুর মেলালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাংবাদিকদের বলেছেন, খেলোয়াড়দের অবসর-অবসর না করতে। রোহিতের নেতৃত্ব আইসিসির চারটা ইভেন্টে এরই মধ্যে ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-২৩ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হয়েছে। বিরাট কোহলির পর ২০২১ সালে এ রোহিতকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। তখন তিনি অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন।
রোহিত অধিনায়ক হওয়ার পর থেকেই সাফল্য পেতে শুরু করে ভারত। বর্তমান ভারতের দলটা তৈরি এবং সাফল্যের পেছনে সৌরভেরও অবদান ছিল। সাবেক ভারতীয় অধিনায়ক স্বল্প করেই বললেন, ‘আমার সময় আমি করেছি...।’ আর রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে বললেন, ‘আমি তখন প্রেসিডেন্ট ছিলাম। আমাকে সিদ্ধান্ত নিতে হতো। যেটা দলের জন্য ভালো সেটাই সিদ্ধান্ত নিয়েছি।’
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও বাংলাদেশের মুশফিকুর রহিম ওয়ানডে সংস্করণকে বিদায় বলেছেন। বিদায়ের গুঞ্জন ছিল রোহিতকে নিয়েও। সে প্রসঙ্গে আসতেই সৌরভ সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘কেন বলেন তো আপনারা খেলোয়াড়দের এত অবসর-অবসর করেন? সারাক্ষণ শুধু অবসর। সে খেলবে, নাকি খালি অবসর নেবে? ভালো খেললে খেলবে তো, অবসর কেন নেবে। ওদের তো খেলাই জীবন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে