২০২৪ বিপিএলে সাকিব আল হাসান খেলছেন রংপুর রাইডার্সে। তিনি খেলছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুরে। সাকিব-সোহানদের দলই কয়েক দিন আগে জানিয়েছিল যে রাসি ফন ডার ডাসেন খেলবেন রংপুরে। এখন জানা গেল, ডাসেন খেলছেন না রংপুরে।
চোটের কারণেই বিপিএলে খেলা হচ্ছে না ডাসেনের। রংপুর রাইডার্স আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, চোটের কারণে রাইডার্স জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রাসি ফন ডার ডাসেনের। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রোটিয়া ক্রিকেটার না এলেও রংপুরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। নিশামের যোগ দেওয়ার কথা নিশ্চিত করে রংপুর তাদের ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও রংপুর ছেড়েছে তাদের ফেসবুক পেজে। ফ্র্যাঞ্চাইটি ক্যাপশন দিয়েছে, ‘বিপিএল মাতাতে রাইডার জিমি নিশাম যোগ দিয়েছেন রাইডার্স টিম হোটেলে। চলবে আমাদের জয়ের লড়াই।’ ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি বাংলাদেশে খেলতে মুখিয়ে আছি।’ আরও দেখা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রংপুরের টিম হোটেলে উঠেছেন ও একের পর এক ছবি তুলছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে নিশাম এখন পর্যন্ত খেলেছেন ২৬২ ম্যাচ। ১৪০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৩৬২২ রান। টি-টোয়েন্টিতে কতটা ঝোড়ো ইনিংস খেলতে পারেন, সেটা তাঁর স্ট্রাইকরেটেই বোঝা যাচ্ছে। শেষের দিকের ওভারগুলোতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে রংপুর। ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্টে পয়েন্ট তালিকার সবার ওপরে সাকিব-সোহানদের দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে