
২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এরপর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
এবার টেস্ট দলের জন্য বিবেচনায় এলেন তানভীর ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে অতিরিক্ত বাঁহাতি স্পিনার হিসেবে। টিম ম্যানেজমেন্ট দলের স্পিন বিভাগে বৈচিত্র্য আনতে তাঁকে অন্তর্ভুক্ত করেছে। চার স্পিনারের বাংলাদেশ বলে দিচ্ছে চট্টগ্রামে কী ধরনের উইকেট অপেক্ষা করছে। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরশু সিলেট টেস্ট হারের পরও বলেছেন তাঁরা স্পোর্টিং উইকেট চান চট্টগ্রামেও।
চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে জায়গা পাওয়ার আগে তানভীর খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। কিন্তু দলভুক্ত হওয়ার পর গতকাল সকালে তাঁকে দেখা যায়, মিরপুর একাডেমি মাঠে লাল বল হাতে বোলিং অনুশীলনে। যেখানে তাঁকে সহায়তা করছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।
টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘টেস্ট দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। যদি ম্যাচ খেলার সুযোগ পাই, আর বোলিং করতে পারি, নিজের সামর্থ্য দেখানোর ভালো একটা সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, প্রথম স্পেল থেকে ভালো কিছু করতে, যেন দলকে নিয়মিত ব্রেক-থ্রু এনে দিতে পারি। দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করব।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে