
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পরিবর্তন হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ রয়েছে। তাই সময় ঘনিয়ে আসায় নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে।
আব্দুর রাজ্জাক বাদে দীর্ঘদিন ধরেই নির্বাচক প্যানেলে আছেন প্রধান নির্বাচক নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলে আছেন দুজনে। আর ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন সাবেক অধিনায়ক নান্নু। অন্যদিকে ২০২১ সালে নির্বাচক প্যানেল জায়গা পেয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক। দীর্ঘদিন ধরে থাকায় এবার তাই পরিবর্তনের কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
বিজয় দিবস উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রদর্শনী ম্যাচের পুরস্কার দিতে এসে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেছেন, ‘পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেক দিন হয়েছে। সব সময়ই পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দায় দিয়ে বাদ দেওয়া, মিথ্যা অপবাদে বাদ দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।’
নির্বাচক হতে সাবেক ক্রিকেটার হতে হবে কি না—এমন প্রশ্ন করা হলে, পাপনের জবাব, ‘এই রকম আসলে কিছু নেই।’ আর মোহাম্মদ আশরাফুলের নির্বাচক হওয়ার আগ্রহের বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী আর ওদের পছন্দ কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা নির্বাচন করব। আসলে কে কে হবে, কে আসবে—এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোনো সমস্যা নেই।’
জাতীয় নির্বাচনের পরেই নির্বাচক প্যানেলের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পাপন। কারণ, এই সময়টায় নিজ এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমি তো ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপরেই আমরা বোর্ড সভা দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব, যত দ্রুত সম্ভব। পারলে দুই-তিন দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৫ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে