মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে