বাংলাদেশ সময় ঘড়িতে দুপুর ১২টা ১ মিনিটে। সেই সময় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দিয়েছেন শোয়েব মালিক। চমকে দেওয়া খবরটি হচ্ছে নিজের নতুন বিয়ের। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক।
স্ট্যাটাস দেওয়ার ঘণ্টা দেড়েক পরই মাঠে নেমে যেতে হয় মালিককে। এবারের বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। রংপুর রাইডার্সের বিপক্ষে দিনটা মালিকের জন্য ছিল মনে রাখার মতই। রংপুরের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। বরিশালের জয়ের ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন শোয়েব। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। ১৮ বলে ২ চারে ১৭ রান করেছেন আজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ—সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাকিস্তানি অলরাউন্ডের রান ১৩০১০। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৬ ম্যাচের ক্যারিয়ারে তাঁর গড় ৩৬.৩৯ ও স্ট্রাইকরেট ১২৭.৭৮। ফিফটি করেছেন ৮২ বার।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবার ওপরে আছেন ক্রিস গেইল। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। ৪৬৩ ম্যাচের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের গড় ৩৬.২২ ও স্ট্রাইকরেট ১৪৪.৭৫। ২২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৮৮ ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন, চার ও পাঁচে কাইরন পোলার্ড, বিরাট কোহলি ও অ্যালেক্স হেলস। যার মধ্যে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে আছেন কোহলি।
অনেক দিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন আরেকটি ইনিংস শুরুর কথা জানিয়েছেন মালিক। নতুন বিয়ের দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই অবদান রেখেছেন মালিক। ১ ওভার বোলিংয়ে ৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে ১ ক্যাচও ধরেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০১০
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৯৪
অ্যালেক্স হেলস: ১১৮০৭
* ২০২৪-এর ২০ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচ পর্যন্ত

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে