টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইউরোপা সফর করবে পাকিস্তান। আয়ারল্যান্ড, ইংল্যান্ড দুই সিরিজের দলেই আছেন মোহাম্মদ আমির। তবে আয়ারল্যান্ডের ভিসা পাননি তিনি। পাকিস্তানের বাঁহাতি পেসারের এখন আইরিশদের বিপক্ষে খেলা নিয়েই রয়েছে শঙ্কা।
যুক্তরাজ্যের স্থায়ী নাগরিকত্ব পাওয়া আমির পাকিস্তান দলের বাকিদের সঙ্গে আয়ারল্যান্ডের ভিসা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার বরাতে তা জানা গেছে। তবে গতকাল ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দলের সবাই ভিসা পেয়েছেন। ভিসা না পাওয়ায় আমিরকে পাকিস্তানেই থেকে যেতে হচ্ছে। পাকিস্তান দলের আজ সকালে ডাবলিনে পৌঁছে যাওয়ার কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। এখনো আয়ারল্যান্ডে যেতে না পারায় আমিরের টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। ১২ ও ১৪ মে হবে পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।
ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে পিসিবি ভিসার ব্যাপারটি নিয়ে আলোচনা করছে। পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন যে ভিসার ব্যবস্থা আয়োজক বোর্ডের (ক্রিকেট আয়ারল্যান্ড) দায়িত্ব। পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফেরও ভিসা অনুমোদন দেরিতে হয়েছে। তবে আমিরের ভিসা কেন দেরিতে হচ্ছে, সেটা এখনো পিসিবি জানতে পারেনি।
৩৬ টেস্ট, ৫৪ টি-টোয়েন্টি, ৬১ ওয়ানডে—২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলেন আমির। ১৫ বছরের ক্যারিয়ারে নেন ২৬১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি সাড়ে চার বছর পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরাটা অবশ্য রঙিন হয়নি তাঁর। ৪ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে নেন ৩ উইকেট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে