
২ বছর বয়স তো তেমন কিছুই নয়। কিন্তু মৃত্যুর যে আসলেই কোনো সময় অসময় নেই। আফগানিস্তানের ক্রিকেটার হজরতউল্লাহ জাজাইয়ের ২ বছর বয়সী কন্যা চলে গেল না ফেরার দেশে।
জাজাইয়ের ২ বছর বয়সী কন্যা সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন করিম জানাত। জাজাইয়ের মেয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল মধ্যরাতে পোস্ট করে জানাত সমবেদনা জানিয়েছেন। জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তাঁর মেয়েকে হারিয়েছেন। এমন কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের প্রতি আমার প্রাণ কাঁদছে। এই শোকের মুহূর্তে তাদের জন্য আপনারা প্রার্থনা করুন। হজরতউল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা।’ তবে জাজাইয়ের মেয়ে কখন, কীভাবে মারা গেছে, সেটা জানাতের পোস্ট থেকে জানা যায়নি।
জাজাইয়ের মেয়ে পৃথিবীতে এসেছিল ২০২২ সালের ৫ জুন। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে মেয়ের প্রথম জন্মদিন উদযাপনের ছবিসহ অনেক কিছুই পোস্ট করেছেন তিনি। ক্রিকেট সংক্রান্ত ছবি তো সামাজিকমাধ্যমে নিয়মিত পোস্ট করতেন আফগান এই ক্রিকেটার। পরিবার ও ক্রিকেটকে জাজাই কতটা ভালোবাসেন, সেটা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যায়।
২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু জাজাইয়ের। ২০২৪ পর্যন্ত আফগানিস্তানের জার্সিতে ১৬ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন। ৬১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ১৫২১ রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আবুধাবি টি-টেনের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও তিনি দারুণ জনপ্রিয়।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে