
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে। পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।
এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস। মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।
এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স। এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে।
এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ৬ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ৭ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ১৬ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
কলম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে