মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। টস জিতে আগে নাইজেরিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টাস ওয়াকেলিন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা নির্ধারণ করা হয় ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ইলিয়ান উদেহর ২২ বলে ১৮ ও অধিনায়ক লাকি পিয়েটির ২৫ বলে ১৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ৬৫ রান তোলে নাইজেরিয়া। জয়ের জন্য ৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের মেয়েরা। হেরে যায় ২ রানে।
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু পিয়েটির দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ৬ রানের বেশি নিতে পারেনি তারা। ইভে ওলান্ড ১৪, আনিকা টড ১৯ ও অধিনায়ক ওয়াকেলিন ১৮ রান করলেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা।
আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সামোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল নাইজেরিয়া। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের দুইয়ে আছে তারা। তাতে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল তাদের। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বর আছে। শেষ ম্যাচ তারা খেলবে সামোয়ার বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন লাকি পিয়েটি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে