টি-টোয়েন্টি সংস্করণে ভারতীয় দলের চাওয়া মেটাতে পারছেন না বিরাট কোহলি। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন বলে গুঞ্জন উঠেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ভারতীয় কিংবদন্তিকে নাকি যোগ্যতা প্রমাণ করতে হবে।
এমন সংবাদ কানে আসার পর ব্যাট হাতে তাতিয়ে উঠেছেন কোহলি। তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার জবাব দিচ্ছেন আইপিএলে তিনি। আজ টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ‘রান মেশিন’ খ্যাত এই ব্যাটার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি। ৫৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৪ ছক্কায়।
৪ ছক্কা মারার পথে একটা রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। ২৪২ ছক্কার রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে। ২৩৯ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। আর ২৩৮ ছক্কা নিয়ে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে কলকাতাকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে বেঙ্গালুরু। ভারতের সাবেক অধিনায়কের রেকর্ডের দিন একটা মাইলফলক স্পর্শ করেছেন সুনীল নারাইন। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ তম ম্যাচ খেললেন তিনি। তাঁর আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিক (৫৪২) এবং ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ডোয়াইন ব্র্যাভো (৫৭৩) এবং কাইরন পোলার্ড (৬৬০)।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩২ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে