প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া আগেই করেছে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদে শেষ ম্যাচ ছিল তাদের জন্য সান্ত্বনার জয় কিংবা ধবলধোলাই এড়ানোর। কিন্তু সিরিজজুড়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট অব্যাহত থাকল ম্যাচের শেষ বলটি পর্যন্ত।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৩ ওভারে ১১৬ রান। ৯.২ ওভারেই সেই রান তাড়া করেছে ২ উইকেট হারিয়ে। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজ-প্রোটিয়াদের সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টির করণে শুরু হয় ঘণ্টাখানেক দেরি করে। পঞ্চম ওভারে আরেক দফা বৃষ্টি হলে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ১০ মিনিট।
স্বাভাবিকভাবেই ম্যাচের পরিধি কমে আসে ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১০৮ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হয় ১৩ ওভারে ১১৬।
নিয়মিত অধিনায়ক রভম্যান পাওয়েল-রোস্টন চেজসহ আরও একাধিককে এই ম্যাচে বিশ্রাম দেয় উইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে আলিক আথানেজকে (১) হারায় স্বাগতিকেরা। দ্বিতীয় উইকেট হারায় তারা ৬০ রানে। দুটি উইকেট হারালেও মাত্র ৩.৪ ওভারে ৬০ রান তোলে উইন্ডিজ।
৪ ছক্কা ও ২ চারে ১৩ বলে ৩৫ রান করে আউট হন নিকোলাস পুরান। বাকি কাজ সারেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। ৪টি ছক্কা ও ১টি চারে ২৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হোপ। ৪টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ১ রান করেছেন হেটমায়ার। ১০ম ওভারে প্যাত্রিক ক্রুগারকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন হোপ। দক্ষিণ আফ্রিকার বিজন ফরচুইন ও ওটনেইল বার্টম্যান ১টি করে উইকেট নিয়েছেন।
তার আগে রায়ান রিকেলটনের ২৪ বলে ২৭, এইডেন মার্করামের ১২ বলে ২০ ও ত্রিস্তান স্টাবসের ১৫ বলে ৩৪ রানের সৌজন্যে ৪ উইকেটে ১০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। স্টাবসের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে