
রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি। আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’
ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৫ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে