চেমসফোর্ড যেন এক খণ্ড মিরপুর—বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দেখে অনেকের এ কথা মনে হতেই পারে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচও গতকাল বেশ উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশি দর্শক। বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের পর দর্শক হয়ে পড়েন বাঁধনহারা।
বৃষ্টির কারণে গতকাল দ্বিতীয় ওয়ানডের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে। ৪৫ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২০ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোচট খেলেও ঘাবড়ে যায়নি তামিম ইকবালের দল। ব্যাটিংয়ে প্রতি রান করার সময় দর্শক করতালি দিয়ে উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছেন। নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের একেকটা চার-ছক্কায় চেমসফোর্ডের গ্যালারি সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন করছিল। বাংলাদেশের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসেই হয়তো চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। এই সুযোগ কাজে লাগিয়েই ৩ বল হাতে রেখে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। মার্ক অ্যাডাইরকে রিভার্স স্কুপে মুশফিকুর রহিমের চার মারার সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। মুশফিক ও শরীফুল ইসলামকে জরিয়ে ধরেন সমর্থকেরা।
কয়েক হাজার কিলোমিটার দূরের ভেন্যু চেমসফোর্ডে খেললেও শান্ত-হৃদয়-মুশফিকদের কাছে তা যেন ঘরের মাঠই মনে হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘মনে হয়নি যে বাংলাদেশের বাইরে আছি। মনে হচ্ছে যেন দেশেই খেলছি। খেলা দেখতে আসা দর্শকদের ধন্যবাদ। আশা করি তারা এভাবে আমাদের সমর্থন দিয়ে যাবে। ‘পুরস্কার বিতরণীতে শান্তর সুরেই যেন সুর মেলালেন তামিম। প্রসঙ্গক্রমে তামিম ছয় বছর আগের স্মৃতিচারণা করেছেন, ‘ইংল্যান্ডে খেলে অবিশ্বাস্য সমর্থন পাওয়া যায়। আমার এখনো মনে আছে, ২০১৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সমর্থকদের সংখ্যা তাদের (ইংল্যান্ড) চেয়েও বেশি ছিল। তাদের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’
বাংলাদেশি ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাসের প্রশংসা করেছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। ফেসবুক পেজে তারা লিখেছে, ‘চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে দেখতে আসা ভক্তদের ধন্যবাদ। আজ (গতকাল) আপনারা অসাধারণ পরিবেশ তৈরি করেছেন।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে