নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন জ্যাকব ওরাম। এর আগে শেন জার্গেনসেন ছিলেন কিউইদের বোলিং কোচ। ২০২৩ সালের নভেম্বরে এই দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের সাবেক এই কোচ।
৩৩ টেস্ট, ১৬০ ওয়ানডে ও ৩৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে ২২৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওরামের। সাবেক পেস বোলিং অলরাউন্ডার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তরুণদের সঙ্গে। আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের বোলিং কোচ নিযুক্ত হওয়ার পর ওরাম বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। যে দলটা আমার কাছে বিশেষ কিছু, তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের। বোলিংয়ে নতুন প্রতিভা উঠে আসছে। আমার অভিজ্ঞতা ও জ্ঞান তরুণদের সঙ্গে শেয়ার করব যাতে করে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে।’ এ বছরের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে কিউই এই অলরাউন্ডারের।
এর আগেও নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওরাম। গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরাম ব্ল্যাকক্যাপসদের সঙ্গে কাজ করেছেন। যেখানে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে কিউইরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।
২০১৪ সালে ওরামের কোচিং ক্যারিয়ার শুরু। সে বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওরামের। সুপার স্ম্যাশে সেন্ট্রাল হাইন্ডস, টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের সহকারী কোচ ও এসএ টোয়েন্টিতে মুম্বাই কেপটাউনের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। খেলোয়াড় ও কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন ওরামকে নিয়ে উচ্ছ্বসিত কোচ গ্যারি স্টিডও। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘জ্যাক দারুণ এক অপারেটর। খেলোয়াড়ি ক্যারিয়ার ও কোচ হিসেবে তার অভিজ্ঞতা সেটাই বলছে। এটা তার জন্য দারুণ এক সম্ভাবনাও।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে