
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আবারও এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। এবারের শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। দুবাইয়ে পরশু যখন তামিমের হাতে ট্রফি ওঠে, তখন সুদূর দুবাই থেকে আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকায়। দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে এই তরুণ তুর্কি জানালেন, এবার তাঁর লক্ষ্য বিশ্বকাপ।
এশিয়া কাপ জয় করে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গত রাতে ফিরেছে ঢাকায়। বিমানবন্দরে নামা মাত্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেছেন। বাংলাদেশের শিরোপা উৎসবের ছবি সংবলিত একটি কেক কাটা হয়েছে। সংবাদকর্মীদের পাশাপাশি অনেক ভক্ত-সমর্থক ছিলেন সেখানে। ট্রফি হাতে অধিনায়ক তামিমের সঙ্গে সেলফি তুলতে ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
এশিয়া কাপে তামিম এবং তাঁর দলের পারফরম্যান্স শুধু মাঠেই নয়, জয় করেছে গ্যালারির হৃদয়ও। দুবাইয়েপ্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে নিয়মিত। ব্যতিক্রম ছিল না দুবাইয়ে পরশু অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও।

তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাঁদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি। এই ট্রফি শুধু আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’
টানা দুবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। চিরচেনা দুবাইয়ে শিরোপা ধরে রাখতে পেরে তামিম যে কতটা তৃপ্ত, সেটা তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছে। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে