ঠিক যেন ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন ঋষভ পন্ত। গতকাল উত্তরাখন্ডে দুর্ঘটনার শিকার পন্তের গাড়িতে আগুন পর্যন্ত ধরে গিয়েছিল। আর ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে বাঁচালেন সুশীল কুমার নামের এক বাসচালক।
উত্তরাখন্ডের রুরকিতে গতকাল ভোরে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্ত। একই পথে গতকাল বাস চালাচ্ছিলেন সুশীল। আর সুশীলের চোখের সামনেই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বাসচালক বলেন, ‘আমি হরিয়ানা রোডের বাসচালক। ভোররাত ৪টা ২৫ মিনিটে আমাদের বাস হরিদ্বার ছেড়ে চলে যায়। বাস চালানোর সময় হঠাৎ খেয়াল করলাম, দ্রুতগতির একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটা দিল্লি যাচ্ছিল। দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিই। গাড়িতে অল্প অল্প করে আগুন জ্বলা শুরু করছিল। পুরোপুরি আগুন ধরার আগে আমি এবং আমার সহকারী গাড়ি থেকে তাঁকে বের করে আনলাম। তারপর আরও তিনজন লোক এলেন এবং তাঁকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এলাম।’
ক্রিকেট ম্যাচ সুশীল তেমন একটা দেখেন না বিধায় পন্তকে প্রথমে চিনতে পারেননি। পন্তকে চিনতে সহায়তা করেছিলেন সহকারী পরমজিত। পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা এবং পন্তকে পানি খাইয়েছিলেন সুশীল ও পরমজিত। হরিয়ানা রোডের এই বাসচালক বলেন, ‘পুলিশকে আমি কল দিয়েছিলাম এবং সহকারী অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাঁকে আমরা পানি খাওয়ালাম। এরপর তিনি বললেন যে তাঁর নাম ঋষভ পন্ত। আমি ক্রিকেট অতটা দেখি না, তাই পন্তকে আমি চিনতে পারিনি। তখন পরমজিত (সহকারী) আমাকে বলল, তিনি (পন্ত) ভারতীয় ক্রিকেটার।’
পন্তকে প্রাণে বাঁচানোয় সুশীলের প্রতি কৃতজ্ঞ ভি ভি এস লক্ষ্মণ। ভারতের সাবেক এই ব্যাটার টুইট করেছেন, ‘হরিয়ানা রোডের চালক সুশীল কুমারের প্রতি কৃতজ্ঞ, যিনি ঋষভ পন্তকে চাদরে মুড়িয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এবং অ্যাম্বুলেন্স ডেকেছেন। নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী সুশীল জি।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে