
কাল পাল্লেকেলে শুরু হচ্ছে লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে সাক্ষাৎ হচ্ছে জাফনা টাইটানস ও হাম্বানটোটা বাংলা টাইগার্সের। হাম্বানটোটার হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকারের। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের ডিউটি থাকায় তাঁকে পাচ্ছে না দলটি। শেষ মুহূর্তে সৌম্যর পরিবর্তে বাংলাদেশের আরেক ক্রিকেটার সাব্বির রহমানকে দলে নিয়েছে হাম্বানটোটা।
লঙ্কান সুপার লিগে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সাব্বির। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই ব্যাটার লিখেছেন, ‘লঙ্কান টি-টেনের জন্য জন্য অনেক রোমাঞ্চিত। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’
লঙ্কা টি-টেনে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই লিগে দল পেয়েছেন সাব্বির। আজ দুপুরেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়ান ধরার কথা তাঁর। যার ফলে এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণে শুরুর দিকে খেলা হচ্ছে না সাব্বিরের। সাব্বিরকে নিয়েই দল গঠন করেছে রাজশাহী। কল থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এনসিএলের প্রথম সংস্করণ।
হাম্বান্টোটা সৌম্যকে কিনেছিল ড্রাফট থেকে। আর সাব্বিরকে নিল সরাসরি চুক্তিতে। টি-টেনে সাকিব আল হাসানকে খেলবেন গল মারভেলসের হয়ে। কলম্বো জাগুয়ার্স দলে নিয়েছে বাংলাদেশি ওপেনার রনি তালুকদারকে। সবার দলই কাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। কোয়ালিফায়ার-এলিমিনেটরের পর ১৯ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম সংস্করণ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে