
সিলেট টেস্ট জেতার পর জিম্বাবুয়ের সামনে এখন বাংলাদেশকে ধবলধোলাই করার সুযোগ। সেটিও আবার বাংলাদেশের মাঠে। যদিও জিম্বাবুয়ে মাটিতেই পা রাখছে। জিম্বাবুইয়ান ওপেনার বেন কারেন মনে করেন, বাংলাদেশ তাঁদের কঠিন পরীক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে চট্টগ্রামে। কারেন মনে করিয়ে দিয়েছেন, সিরিজ এখনো শেষ হয়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
সিলেট টেস্টে জয়ের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে কারেন বরং দ্বিতীয় ম্যাচে আরও সতর্ক থাকার কথা বললেন। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘জানি, বাংলাদেশ আরও শক্তভাবে ফিরবে। এটা সহজ হবে না, আমাদের প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে।’
সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে কারেন করেছেন ১৮,২য় ইনিংসে করেছেন দলের অতিগুরুত্বপূর্ণ ৪৪ রান। তাঁর আর বেনেটের ৯৫ রানের ওপেনিং জুটি জিম্বাবুয়ের অসাধারণ জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। তবে সিলেটের চেয়ে চট্টগ্রামের ম্যাচ কঠিন হবে বলেই মনে করেন কারেন। তবে তাঁরা নতুন এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। চট্টগ্রামের কন্ডিশন ও পিচ নিয়ে কারেন বলেন, ‘এখনো পিচ দেখিনি, তবে যারা আগে এখানে খেলেছে, তাদের সঙ্গে কথা বলেছি–তারা বলেছে যে এটা সিলেটের মতো হবে না। সব তথ্য সংগ্রহ করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিটা উইকেটই আলাদা।’
টেস্টে নতুন হলেও সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেই শিখতে চান কারেন, ‘এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নতুন, তাই শন (উইলিয়ামস) ও ক্রেইগের (আরভিন) অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখছি। এটা আমাকে সহায়তা করবে। যদি তাদের অভিজ্ঞতা থেকে শিখতে না পারি এটা হবে বোকামি।’
জিম্বাবুয়েতে বেড়ে ওঠা কারেন পরে খেলতে যান ইংল্যান্ডে, তবে এখন নিজের দেশেরই প্রতিনিধিত্ব করছেন। এতেই সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। কারেন শোনালেন জিম্বাবুয়ে ক্রিকেট নিয়ে তাঁর স্বপ্নের কথাও, ‘আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দারুণ এক মিশ্রণ রয়েছে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে ভালো অবস্থানে আছি। সামনে বিশ্বকাপও আসছে, আমাদের সামনে অনেক কিছু অপেক্ষা করছে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে