
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে পড়েছে ১৩ উইকেট। সব উইকেট গেছে পেসারদের পকেটে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে দিনের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার ড্যান পিটারসন। তাঁর তোপেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে।
কম যাননি করবিন বোশও। টসে হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ব্যাটিং লাইন আপের ভাঙনের শুরুটা তাঁর হাতে, ওপেনার শান মাসুদকে (১৭) ফিরিয়ে। ৪ উইকেট নিয়েছেন বোশ। ৯ উইকেটে ২০৯ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল পাকিস্তান। তৃতীয় সেশনের শুরুতেই খুররম শাহজাদকে (১১) ফেরান মার্কো ইয়ানসেন।
পাকিস্তানের হয়ে লড়াই বলতে খুররম গোলামের ৫৪ রানের ইনিংস। প্রথম সেশনেই চার ব্যাটারকে হারিয়ে বসে তারা। তার মধ্যে বাবর আজম ৪ রানে আউট হলেও টেস্টে ছুঁয়েছেন ৪ হাজার রানের মাইলফলক। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ৪ হাজার রান করা তৃতীয় ব্যাটার এখন তিনি।
প্রোটিয়াদেরও অবশ্য স্বস্তিতে দিন পারতে করতে দেননি পাকিস্তানের দুই পেসার শাহজাদ ও মোহাম্মদ আব্বাস। ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকেরা। আগামীকাল ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা। অধিনায়ক টেম্বা বাভুমাকে (৪) নিয়ে ব্যাটিংয়ে নামবেন ওপেনার এইডেন মার্করাম (৪৭)। প্রোটিয়াদের ২ উইকেট নিয়েছেন শাহজাদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে