
২০২৩ বিশ্বকাপে বিপুল প্রত্যাশা নিয়ে এসে প্রায় ভরাডুবিই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৮ ম্যাচে ২ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। দর্শক-সমর্থকেরা পরিবর্তন দেখতে চান নির্বাচক প্যানেলেও।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসুক। তাঁর মতে, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না তিনি। আজ বিকেলে পুনেতে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না। আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নান্নুর কাছ থেকে নতুন কোনো ভাবনা আর পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন আশরাফুল, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আশরাফুল কি সেটি লুফে নেবেন? সাবেক এ অধিনায়কের উত্তর, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে