চমক রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। বিপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছেন। প্রথমবার টি-টোয়েন্টি দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম। ছয় বছর পর ৩২ বছর বয়সী রনি তালুকদারকেও দলে রাখা হয়েছে। সুযোগ হাতছাড়া করে বাদ পড়েছেন সিনিয়র ক্রিকেটার ও টি-টোয়েন্টির কয়েকটি নিয়মিত মুখ।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, যাঁরা জাতীয় দল ও বিপিএলে ভালো পারফর্ম করছেন তাঁদেরই দলে রাখা হয়েছে। পারফর্মের সঙ্গে ফিটনেসের ব্যাপারটিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সামনেও ক্রিকেটারদের বয়স নয়, পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন করতে চায় বিসিবি।
আজ সংবাদমাধ্যমকে মিনহাজুল আবেদীন বলেন, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে, এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি-আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’
প্রধান নির্বাচক বলেন, ‘ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারে আরও শক্ত অবস্থানে যাচ্ছে বিসিবি। মিনহাজুল আবেদীন বললেন, ‘অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা সংস্করণে ওই খেলোয়াড়কে যদি দরকার হয়, অবশ্যই তাকে তৈরি করা হবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে