
আগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি।
শুধু টিভিতেই নয় এই সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি নিউজ এবং বিটিভির নিজস্ব মোবাইল অ্যাপেও। প্লে–স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে বিটিভির অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ।
বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো এর আগে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
সম্প্রচার স্বত্ব প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকে বদলাতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। (রাজনৈতিক) পটপরিবর্তনের পর সময় লাগছে।’
বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘এখনো কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে