ওয়ানডেতে ২ বছর পর দলে ফিরেছেন সৌম্য সরকার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরাটা সুখকর হলো না বাঁহাতি ব্যাটারের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাটিং করার সুযোগ পাননি তিনি।
কিন্তু আজ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ডাক মারলেন সৌম্য। এ নিয়ে ওয়ানডেতে ৭ বার ডাক মারলেন তিনি। আর সব মিলিয়ে ১৭ বার শূন্য রানে ফিরলেন। মিরপুরে ২ বলে ০ রানে ফিরেছেন ইশ সোধির বলে। কিউই লেগ স্পিনারের করা বলে সরাসরি তাঁকেই ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। এতে করে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা যেন হেলায় নষ্ট করলেন তিনি।
২৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬০ রানে ২ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চাপে ঠিক সে সময় চারে নামেন সৌম্য। দলকে সহায়তা করার বিপরীতে উল্টো শূন্য রানে ফিরে গেলেন তিনি। তাঁর দেখানো পথে দ্রুত ফিরে গেছেন তাওহীদ হৃদয়ও। উদীয়মান ব্যাটার ৭ বলে ৪ রান করে ফিরেছেন সোধির বলেই।
সৌম্য শূন্য রানে ফিরলেও ফিফটির পথে আছেন কিউইদের বিপক্ষে ফেরা তামিম ইকবাল। ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক। বাঁহাতি ব্যাটারের সঙ্গে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারও এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন। ৪ বলে ১ রানে অপরাজিত আছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ৪ উইকেটে ৭২ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে